হঠাৎ এনসিপির ৪ নেতার পদত্যাগ

হঠাৎ এনসিপির ৪ নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়কসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা তাদের পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন।পদত্যাগ করা নেতারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও সামনে এসেছে।জেলা আহ্বায়ক মো. আলাউল হক বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’

এছাড়াও দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান নেতারা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের…

বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শয়ন (২৪) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মী…

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী…


সূত্র: Mohona TV

ক্যাটাগরি: টিভি সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top