কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ। তারা নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, স্টার লাইন পরিবহনের একটি বাস একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ওই শিশুর…


সূত্র: Mohona TV

ক্যাটাগরি: টিভি সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top