হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি নিহত

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের তেল আবিব, মধ্যাঞ্চলীয় এলাকা ও জেরুজালেমে বৃহস্পতিবার প্রায় সারাদিন থেমে থেমে সতর্ক সংকেত বেজেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবারের এসব হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে।

সূত্র: আল–জাজিরা।

ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফাবিয়ঁ মঁদঁ হরমুজ প্রণালি পুনরায় খোলার উপায় নিয়ে ৩৫ দেশের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে কোন কোন দেশের সঙ্গে আলোচনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান থেকে আলাদা ও সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এই উদ্যোগের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করা, সেটা ওই অঞ্চলে চলমান উত্তেজনা শেষ হওয়ার পর।

সূত্র: আল–জাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধ বন্ধের একটি চুক্তি করার সুযোগ এখনো আছে। তবে সেটা নির্ভর করছে ইরানের ওপর। তিনি ইরানকে ‘চমৎকার আলোচক, তবে দুর্বল যোদ্ধা’ বলে আখ্যা দিয়েছেন।

ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করছি। তারা পরাজিত হয়েছে; তারা ফিরে আসার চেষ্টা করছে না। তাদের এখন একটি চুক্তি করার সুযোগ আছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের (ইরান) ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুত ধ্বংস করছি, তাদের প্রতিরক্ষা শিল্পের ঘাঁটি ধ্বংস করছি। আমরা তাদের নৌবাহিনী, বিমান বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করেছি এবং তাদের ক্ষেপণাত্রের একটি বড় অংশ এবং ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করেছি।’


সূত্র: Prothom Alo

ক্যাটাগরি: জাতীয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top