আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান, বললেন ট্রাম্প
📁 আন্তর্জাতিক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ে এই ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান।
মি. রহমান জানান, নোয়াখালীর সোনাইমুড়ি থেকে একটি প্রাইভেট কারে করে ঢাকা যাচ্ছিলেন দুর্ঘটনার শিকার ব্যক্তিরা। পথে একটি রেস্তোঁরায় খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়।
স্টার লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
বুড়িচং থানার ওসি জানান, প্রাইভেটকারটিতে চালকসহ ছয়জন ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী ও দুইটি শিশু ছিল।
তাদের মধ্যে পাঁচজনই বাসের চাপায় মারা যান। ১৩ বছর বয়সী একটি শিশু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাসটিকে আটক করা হলেও চালককে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বিঘ্নিত হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।