পিএসএল–অভিষেকে পারভেজের ১৪ রান, মোস্তাফিজের ১ উইকেট
পিএসএল–অভিষেকে পারভেজের ১৪ রান, মোস্তাফিজের ১ উইকেট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা ভালো হয়নি পারভেজ হোসেনের। লাহোর কালান্দার্সে খেলা বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান গতকাল পিএসএলে নিজের প্রথম ম্যাচে ১৩ বল খেলে করেছেন ১৪ রান। তবে একই দলে খেলা মোস্তাফিজের দিনটা বল হাতে ভালোই কেটেছে। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। […]