স্বাধীনতার বীর শহীদদের স্মরণ রাখা আমাদের দায়িত্ব

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সদরে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে প্রথম আলো বন্ধুসভা। ২৬ মার্চ সকাল ৮টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর বাজার স্টেশন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বন্ধুসভার বন্ধুরা একত্র হয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা প্রদীপ সাহা বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবময় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ রাখা এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাথী খাতুন, অর্থ সম্পাদক নাঈম সেখ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক আলহাম উদ্দিনসহ অন্য সদস্যরা।


সূত্র: www.prothomalo.com

পোস্ট সময়: 2026-03-26 15:37:48

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top